ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারায় আফগানিস্তান। জিম্বাবুয়ে ম্যাচটি জিতলে ফাইনালে ওঠার পথ সহজ হতো বাংলাদেশের। তখন স্বাগতিক আফগানদের বিপক্ষে শেষ ম্যাচটি জিতলেই ফাইনালের টিকিট পেতো বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজে বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
পয়েন্ট তালিকায় একটি ম্যাচ জিতে শীর্ষে থাকা আফগানিস্তানের রান রেট ৩.১৬০। ২ ম্যাচে ১ হার ও ১ জয়ে দ্বিতীয় জিম্বাবুয়ের রান রেট –০.৫৯০। একটি ম্যাচ খেলে হেরে তৃতীয় বাংলাদেশের রান রেট -১.৯৮০।
ফাইনালে উঠতে আফগানিস্তানের বিপক্ষে প্রাথমিক পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশকে শুধু জিতলেই চলবে না, মেলাতে হবে রান রেটের সমীকরণও।
বাংলাদেশ আগে ব্যাট করে আফগানিস্তানকে ৪১ রানে হারাতে পারলে উঠবে ফাইনালে। বাংলাদেশ লক্ষ্য যেটাই দিক হারাতে হবে ন্যূনতম ৪১ রানে।
পরে ব্যাট করলে পাল্টে যাবে হিসাব। ধরে নেওয়া যাক, আফগানিস্তান আগে ব্যাট করে ৩০১ রানের লক্ষ্য দিল বাংলাদেশকে। তখন ৪২.২ ওভারের মধ্যে রান তাড়া করে জিততে হবে বাংলাদেশকে, তাহলে উঠবে ফাইনালে।
আফগানিস্তান যদি ২৫১ রানের লক্ষ্য দেয়? তখন ফাইনালে উঠতে বাংলাদেশকে জিততে হবে ৪১.৩ ওভারের মধ্যে। আর ১০১ রানের লক্ষ্য দিলে জিততে হবে ৩৭. ২ ওভারের মধ্যে।
তাতে জিম্বাবুয়েকে রান রেটে পেছনে ফেলে ফাইনালে উঠবে বাংলাদেশ। কিন্তু রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলতে না পারলে বাদ পড়বে বাংলাদেশ, ফাইনালে উঠবে জিম্বাবুয়ে।
ফাইনাল কোনো দলেরই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। আফগানিস্তান রয়েছে বিধাজনক অবস্থানে।

হারের পর ক্রিকেটারদের যা বলেছেন বিসিবি সভাপতি