শিরোনাম

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ভোলা সংবাদদাতা
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি: সংগৃহীত

ভোলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শনিবার (৪ এপ্রিল) ভোরে শহরের বাংলা স্কুল মোড়ে জেলা আওয়ামী লীগের আগুনে পোড়া কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সেখান থেকে মিছিলটি বের হয়।

ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এসব স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/