ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৮

ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৮
ভোলা সংবাদদাতা

ভোলার মনপুরা উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
জামায়াতে ইসলামীর উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম বলেন, নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে জামায়াতে ইসলামীর পাঁচ জন আহত হন।
একই ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন বলেন, ভোট চাওয়ার নামে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি বলেন, বিএনপির নেতাকর্মীরা একটি বাড়িতে ভোট চাইতে গেলে জামায়াতের নেতারাও সেখানে উপস্থিত হন। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিএনপির তিন কর্মী আহত হন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।