শিরোনাম

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কর্মশালা অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কর্মশালা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কর্মশালা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীতে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) কর্মশালায় ১৮০ জন শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জ ফিজিক্যালি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

কর্মশালাটির উদ্বোধন করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগ এবং ট্রেনিং একাডেমীর প্রধান এ. কে. এম. হাসান রহিম উপস্থিত ছিলেন।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীর এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বার ড. মো. মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।

/এসবি/