শিরোনাম

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সিটি ব্যাংকের বিশেষ উদ্যোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সিটি ব্যাংকের বিশেষ উদ্যোগ
ছবি: সংগৃহীত

দেশে শিশুদের মধ্যে বাড়তে থাকা হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দুটি সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা শক্তিশালী করতে সহায়তা প্রদান করেছে সিটি ব্যাংক পিএলসি।

বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) প্রয়োজনীয় জীবনরক্ষাকারী মেডিকেল ইকুইপমেন্ট সহায়তা দিচ্ছে ব্যাংকটি। একইসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকদের সহায়তায় প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট প্রদান করছে সিটি ব্যাংক।

এর আগে, বাংলাদেশ শিশু হাসপাতালে অ্যান্ড ইনস্টিটিউটে এইচডিইউ (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থাপনেও সহায়তা করেছিল সিটি ব্যাংক| সম্মিলিতভাবে এসব উদ্যোগ দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৪০টিরও বেশি ক্রিটিক্যাল কেয়ার ও বিশেষায়িত চিকিৎসা শয্যার সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

এসব উদ্যোগ অন্তর্ভূক্তিমূলক ও টেকসই সামাজিক উন্নয়নের প্রতি সিটি ব্যাংকের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। স্বাস্থ্যসেবা, নারী ও যুব উন্নয়ন এবং কমিউনিটি ওয়েলবিইংয়ের নানা ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব তৈরিতে কাজ করে যাচ্ছে ব্যাংকটি।

একটি পারপাস-ড্রিভেন প্রতিষ্ঠান হিসেবে মানুষের পাশে থেকে অর্থবহ ও দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ সিটি ব্যাংক।

/এসবি/