শিরোনাম

প্যান্ডামার্টে সেভয় আইসক্রিম কিনে প্লে-স্টেশন জেতার সুযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্যান্ডামার্টে সেভয় আইসক্রিম কিনে প্লে-স্টেশন জেতার সুযোগ
প্যান্ডামার্ট ও সেভয় আইসক্রিম কার্নিভালের পোষ্টার

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা এবং সেভয় আইসক্রিম যৌথভাবে শুরু করেছে 'সেভয় ফুটবল কার্নিভাল'। এই ক্যাম্পেইনে প্যান্ডামার্ট থেকে সেভয়ের আইসক্রিম কিনে প্লে-স্টেশন ৫সহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পাবেন ক্রেতারা।

ক্যাম্পেইন চলাকালীন প্যান্ডামার্ট থেকে যেকোনো ফ্লেভারের ‘সেভয় ডিসকোন’ কিনে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। যিনি সবচেয়ে বেশি ডিসকোন কিনবেন, তিনি পাবেন একটি ‘প্লে-স্টেশন ৫ ফুটবল কম্বো প্যাক’। কম্বো প্যাকটিতে থাকবে একটি প্লে-স্টেশন ৫ কনসোল, একটি এক্সট্রা ডুয়ালসেন্স কন্ট্রোলার এবং ‘ইএ স্পোর্টস এফসি ২৫’ গেমের ডিস্ক।

এছাড়া, সেভয় আইসক্রিমের শীর্ষ ১০ জন ক্রেতা পাবেন ২ হাজার ৩০০ টাকা মূল্যের একটি করে প্রিমিয়াম ‘সেভয় ডিলাইট বক্স’। একইসঙ্গে সাধারণ ক্রেতাদের জন্যও এই কার্নিভালে থাকছে বিশেষ ছাড়। নির্দিষ্ট কিছু প্রিমিয়াম ও রেগুলার টাবে পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়। এর সাথে থাকবে বিশেষভাবে তৈরি প্রিমিয়াম কাপ বান্ডেল।

/এসবি/