ফুডপ্যান্ডায় এক ঘণ্টার কম সময়ে জার্সি ডেলিভারি

জ্যেষ্ঠ প্রতিবেদক

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর সেই উত্তেজনা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এই উন্মাদনাকে আরও রঙিন করতে ক্রীড়াপ্রেমীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে ফুডপ্যান্ডা। এখন আর ভিড় ঠেলে দীর্ঘ সময় ব্যয় করে জার্সি কেনাকাটার প্রয়োজন নেই। জার্সি ফ্রিক বিডি, বাজার লাগবে, জার্সি চ্যাম্পস বিডি এবং টেসকো সুপারমার্কেটসহ ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে নিবন্ধিত ২০টিরও বেশি বিশেষায়িত শপ থেকে পছন্দের জার্সিটি অর্ডার করা যাবে। দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারির মাধ্যমে মাত্র এক ঘণ্টার মধ্যেই তা পৌঁছে যাবে ক্রেতার ঠিকানায়।
ফুটবল সমর্থকেরা আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগাল ও স্পেনসহ প্রায় ২০টি দেশের জার্সি থেকে তাদের পছন্দেরটি বেছে নিতে পারবেন। ইতোমধ্যে শীর্ষ বিক্রির তালিকায় জায়গা করে নেওয়া এই জার্সিগুলো স্মল, মিডিয়াম, লার্জ ও এক্সএল সাইজে পাওয়া যাচ্ছে। ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে নির্ধারিত এই জার্সিগুলো সবার জন্যই বেশ বাজেটবান্ধব এবং ফুটবলপ্রেমীদের আনন্দ বাড়িয়ে দিতে নির্দিষ্ট কিছু শপে থাকছে আকর্ষণীয় ছাড়। বর্তমানে গুলশান, উত্তরা, মিরপুর, খিলগাঁও, ধানমন্ডি এবং বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দারা এই সেবাটি উপভোগ করতে পারবেন।
সহজেই অর্ডার করতে ফুডপ্যান্ডা অ্যাপের হোমপেজে সার্চ বারে ইংরেজিতে ‘jersey’ লিখে ‘Shops’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দের ব্র্যান্ড ও জার্সি নির্বাচন করে চেকআউট করলেই অর্ডার সম্পন্ন হয়ে যাবে। লাইফস্টাইল সংশ্লিষ্ট কেনাকাটায় ফুডপ্যান্ডার এই উদ্যোগ মূলত ক্রেতাদের দৈনন্দিন সব চাহিদা একটি অ্যাপেই মেটানোর ধারাবাহিক প্রয়াস।
এ প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের কিউ-কমার্সের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান বলেন, ‘স্বাচ্ছন্দ্য মানে এখন আর শুধু খাবার ডেলিভারিই নয়, বরং প্রয়োজনীয় জিনিস সঠিক সময়ে হাতে পাওয়া। গ্রোসারি পণ্য থেকে শুরু করে বিশ্বকাপের জার্সি—ক্রেতাদের প্রত্যাশা সবসময়ই দ্রুত ও নিরবচ্ছিন্ন ডেলিভারি। আমরা এমন একটি ইকোসিস্টেম তৈরি করছি যা দৈনন্দিন কেনাকাটাকে একটি একক অ্যাপের অভিজ্ঞতায় নিয়ে আসবে।’
স্থানীয় খুচরা বিক্রেতাদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে ফুডপ্যান্ডা কেবল জীবনযাত্রাকে সহজ করছে না, বরং দেশের প্রতিটি মানুষের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।