শিরোনাম

শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাথে পারফেক্ট গ্লোবাল হেলথের চুক্তি সই

সিটিজেন ডেস্ক
শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাথে পারফেক্ট গ্লোবাল হেলথের চুক্তি সই
শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাথে পারফেক্ট গ্লোবাল হেলথের চুক্তি সই।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পারফেক্ট গ্লোবাল হেলথের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (৭ জুন) ব্যাংকটির করপোরেট প্রধান কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম এবং পারফেক্ট গ্লোবাল হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার কাদের সেলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক উপস্থিতি ছিলেন।

এই চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কার্ডহোল্ডারগণ পারফেক্ট গ্লোবাল হেলথের মাধ্যমে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, তুরস্ক এবং চীনের বিভিন্ন হাসপাতাল থেকে স্বাস্থ্য সেবা গ্রহণে বিশেষ সুবিধা এবং ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম, হেড অব রিটেইল বিজনেস মো. খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এস. এম. মহিউদ্দীন, ব্যাংকের এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক শামসুল আরেফিন ফেরদৌস, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ, পারফেক্ট গ্লোবাল হেলথের মার্কেটিং ম্যানেজার পারভেজ কামাল রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/