রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য বলে জানা গেছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
আহত আলমগীর মিরপুর সেকশন-১১ এলকায় স্বপরিবারে বসবাস করেন। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। একই সঙ্গে তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য।
আহত আলমগীরের চাচা মো. আশিক বলেন, শুক্রবার বিকেলে মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে একটি প্রাইভেটকারে করে চার ব্যক্তি এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও নিতম্বে গুলি লাগে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ইসলামীয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় রাজিয়া নামে এক পথচারী নারীও আহত হয়েছেন।
রাজনৈতিক কোনো বিরোধের জেরে আলমগীরকে লক্ষ্য করে গুলি করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আলমগীর নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার মাথাসহ শরীরের কয়েকটি স্থানে গুলি লেগেছে।

মিরপুরে যুবদল নেতাসহ দুজন গুলিবিদ্ধ 