সরকারি কাজে বাধা, সেই ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ে মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির কাফরুল থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় মিজানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কাফরুল থানা সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা সেখানে যান। তখন মিজান তাদের ওপর চড়াও হন।
এ সময় সিটি কর্পোরেশনের কর্মী এবং পুলিশের সদস্যদেরও আঘাত করেন অভিযুক্ত মিজান। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
প্রসঙ্গত, আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান মিজানুর রহমান ওরফে মিজান। তার দোকানে মাত্র ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে ইচ্ছেমতো ভাত, ডাল ও আলু খাওয়ার সুযোগ থাকায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হয়। দোকানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গরিবের বুফে’ নামেও পরিচিতি পায়।

প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, এবার মুখ খুললেন তরুণী