মহাখালীতে বাসে আগুন

মহাখালীতে বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম পরিবহনের একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে কী কারণে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।

রাজধানীতে ফিজিওথেরাপি কলেজে আগুন