শিরোনাম

সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত সুধা সদন

রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত সুধা সদনের পরিত্যক্ত প্রাঙ্গণ থেকে মো. শাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ধানমন্ডি থানা পুলিশ। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত শাকিল রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তিনি সেকান্দার আলী মাতুব্বর ও আসমা বেগম দম্পতির ছেলে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, সুধা সদনের পরিত্যক্ত ভবনের ভেতরে এক যুবককে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, প্রথমদিকে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়। তারা আঙুলের ছাপ সংগ্রহ করে প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত করে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

/এমআর/