যাত্রীরা স্বস্তিদায়ক ভ্রমণ করতে পারবে: নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঈদ যাত্রা কেন্দ্র করে সোমবার (১৬ মার্চ) সদরঘাট পরিদর্শন করেন নৌ-পরিবহন, সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘সদরঘাটে এসে দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে। নির্দেশ অনুযায়ী সবাই কাজ করছেন। যাত্রীরা নিশ্চয় একটি স্বস্তিদায়ক ভ্রমণ করতে পারবে।’
এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রবিউল আলম আরও বলেন, ‘ঈদ উপলক্ষে আমরা ইতিমধ্যে ৭ দিনের জন্য ইজারা চার্জও মওকুফ করেছি। যারা ঘাটে ইজারা নিয়ে সার্ভিস দেন, আমরা তাদেরকে মন্ত্রণালয় থেকে বলেছি- তাদের এই সাতদিনের ব্যয় আমরা (মন্ত্রণালয়) বহন করবো। ঢাকায় আসার সময় যাত্রীদের বিভিন্ন মালামাল নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। কোনো হয়রানির ঘটনা ঘটলে বা যারা হয়রানি করবে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।’
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে জ্বালানি সংকট হতে পারে এমন ভাবনা ছিলো অনেকের। সরকার একটা সময় এ বিষয়ে নির্দেশনা জারি করেছিল। জ্বালানি তেল নিয়ে শেখ রবিউল আলম বলেন, ‘আমি গতকাল (১৫ মার্চ) রাত ১১ টার দিকে নিশ্চিত করেছি যে, পাবলিক পরিবহন যেগুলো আছে, সবাই পর্যাপ্ত তেল পাবে। আমার বিশ্বাস যে, কোনো আশঙ্কা নেই এবং তেল সবাই পাচ্ছে। যদি তেল পেতে কোনো অসুবিধা হয়, সেটা আমাদেরকে জানালে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিবো। তেলের কোনো ঘাটতি নেই।’
সদরঘাটে ট্রলি ও হুইলচেয়ার সার্ভিস উদ্বোধন করেন নৌমন্ত্রী। এ বিষয়ে বলেন, ‘আমরা যে সেবাটা শুরু করেছি, সেটা কন্টিনিউ রাখতে চাই। যদি কেউ এই সার্ভিস দিতে টাকা চায়, অবশ্যই আমাদেরকে জানাবেন, সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবো।’
লঞ্চ টার্মিনাল পরিদর্শনের সময় ঈদে যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য তিনটি লঞ্চ উদ্বোধন করেন নৌমন্ত্রী।