মিরপুরে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মিরপুরে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন
রাজধানীর মিরপুরে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে

রাজধানীর মিরপুর-১২ নম্বরে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বাসের কর্মীদের তাৎক্ষণিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে।

ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। বাসটি সড়কের পাশে দাঁড় করানো ছিল।

/এমআর/