এক মিনিটের চলচ্চিত্রে ৬ পুরস্কার, জবি শিক্ষার্থী রওনাকুরের বাজিমাত

জবি প্রতিনিধি

মাত্র এক মিনিটের চলচ্চিত্র! অথচ সেই এক মিনিটেই প্রকৃতি, জলবায়ু সংকট এবং মানুষের দায়বদ্ধতার গল্প বলে দর্শক ও বিচারকদের মুগ্ধ করেছে তরুণ নির্মাতা রওনাকুর সালেহীন। তার নির্মিত পরিবেশ ও জলবায়ু সচেতনতার শক্তিশালী বার্তা বহনকারী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘Story of a Stone’ পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬-এ সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার জিতে আলোচনায় এসেছে।
সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের তরুণ নির্মাতারা অংশ নেন। নির্মাণশৈলী, সৃজনশীল উপস্থাপন এবং পরিবেশ বিষয়ক গভীর বার্তার কারণে ‘Story of a Stone’ বিশেষভাবে প্রশংসিত হয়।
উৎসবের ফলাফলে চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র, জুরি অ্যাওয়ার্ড ও সেরা চিত্রনাট্যসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার অর্জন করে। পাশাপাশি নির্মাতা রওনাকুর সালেহীন সেরা পরিচালক এবং সেরা শিল্প নির্দেশকের স্বীকৃতি পান। চলচ্চিত্রটির সংগীত পরিচালক আহসান আল মিরাজ অর্জন করেন সেরা সংগীত পরিচালকের পুরস্কার।
মাত্র ৬০ সেকেন্ডের এই চলচ্চিত্রে একটি পাথরকে প্রতীক হিসেবে ব্যবহার করে প্রকৃতি, পরিবেশ ও মানুষের সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ ধ্বংসের ঝুঁকি এবং প্রকৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তা সংক্ষিপ্ত পরিসরে হলেও গভীরভাবে উপস্থাপন করা হয়েছে এতে।
জানতে চাইলে রওনাকুর সালেহীন বলেন, ‘পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। Story of a Stone-এর মাধ্যমে এমন একটি বার্তা তুলে ধরার চেষ্টা করেছি, যা মানুষকে প্রকৃতি সম্পর্কে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও মানসম্মত কাজ করতে অনুপ্রাণিত করবে।’

শিক্ষাখাতে রেকর্ড বাজেট: যেভাবে দেখছেন জবির ছাত্রনেতারা