ঢাকা কলেজে জুলাই দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ নিয়ে বিতর্ক

ঢাকা কলেজ সংবাদদাতা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা কলেজে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাখা ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। অনুষ্ঠানে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের উপস্থিতিও দেখা গেছে।
শাখা শিবিরের সেক্রেটারি সাইমুম ইসলাম সানি অভিযোগ করে বলেন, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তারা আশা করেছিলেন কলেজ প্রশাসন সব পক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করবে এবং সংশ্লিষ্টদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেবে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির কর্মসূচিতে ছাত্রশিবিরের কোনো প্রতিনিধি বা দায়িত্বশীল ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করা হয়নি বলেও দাবি করেন তিনি।
সাইমুম ইসলাম সানির দাবি, যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ রয়েছে, সেই ছাত্রদলের প্রতিনিধিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও ছাত্রশিবিরকে বাদ দেওয়া হয়েছে। এতে কলেজ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং এ সিদ্ধান্ত বৈষম্যমূলক আচরণের শামিল।
একই অভিযোগ করেছেন ঢাকা কলেজ শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক সজিব উদ্দিন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত এবং জুলাই-পরবর্তী সময়ের প্রত্যাশার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ নয়।
এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এবং উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ