শিরোনাম

বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৩

বাকৃবি সংবাদদাতা
বাকৃবি সংবাদদাতা
বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

নারীঘটিত বিরোধকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দুই হলের অন্তত ১৩ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারের দায়িত্বরত চিকিৎসক। তাদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরা জানান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের লেভেল-১, সেমিস্টার-২ এর দুই শিক্ষার্থীর ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়।

অভিযোগ রয়েছে, ওই ব্যাচের এক নারী শিক্ষার্থীকে কটূক্তি করার জেরে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আশরাফুল হক হলের আট থেকে ১০ জন শিক্ষার্থী শহীদ শামসুল হক হলের এক শিক্ষার্থীর কক্ষে গিয়ে হুমকি দিয়ে আসেন। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

প্রক্টর অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘মধ্যরাতে মারামারির ঘটনার পরপর আমিসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই হলের শিক্ষার্থীদের মাঝে বিষয়টি মীমাংসা করে দেই।’

/এসআর/