প্রশ্নপত্রে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ না থাকায় পরীক্ষা বয়কট, বিক্ষোভ

তিতুমীর কলেজ সংবাদদাতা

ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নাম না লিখে সরকারি তিতুমীর কলেজ লেখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় পরীক্ষা বয়কটের ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমীর কলেজের অর্থনীতি এবং ইসলামের ইতিহাস ও কালচার ডিপার্টমেন্টের আন্দোলকারী শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি সোমবার (২২ জুন) সকাল ১০টায় শুরু হয়ে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পিছনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে বক্তারা প্রশ্নপত্রের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি না লেখার তীব্র নিন্দা জানায় এবং পরীক্ষা বয়কটের ঘোষণা দেন।
মিছিলে শিক্ষার্থীদের ‘সেন্ট্রাল ছাড়া পরীক্ষা, বয়কট বয়কট’, ‘সেন্ট্রাল না তিতুমীর, সেন্ট্রাল সেন্ট্রাল’, ‘আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘পরিচয়হীন পরীক্ষা, মানি না, মানবো না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ টুটুল বলেন, ‘প্রত্যেক বিভাগের পরীক্ষা ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়। যদি কোনো বিভাগের শিক্ষার্থীদের দাবি পূরণ না হয়, তাহলে তারাও নিজেদের পরীক্ষা বয়কট করবে। পরিচয়হীন পরীক্ষা বয়কট করার জন্য অর্থনীতি বিভাগকে ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘আমরা অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি দিতে চাই, যাতে আমাদের দাবিগুলো উপাচার্যের কাছে পৌঁছায়। ভবিষ্যতে যেকোনো নোটিশে ‘সেন্ট্রাল’ নাম উল্লেখ থাকতে হবে।’
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভবিষ্যতে একই ধরনের ঘটনা ঘটলে সব বিভাগের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষা বয়কটের কর্মসূচি পালন করবে।’

শিবিরের বিরুদ্ধে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ