তিতুমীর কলেজে রোভার স্কাউটের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

তিতুমীর কলেজ সংবাদদাতা

সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘গাছ লাগান, প্রাণ বাঁচান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ুন’– এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক এম. এম. আতিকুজ্জামান।
বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে তিতুমীর কলেজের স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট তামিম হোসাইন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ স্কাউট বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার অনুমোদনক্রমে সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচিতে তিতুমীর কলেজ রোভার স্কাউটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, আরএসএম, রোভার স্কাউটের সদস্য ও সহচররা অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।’
তিনি আরও বলেন, ‘এই বৃক্ষগুলো আগামী দিনে আমাদের সুন্দর ও সবুজ পরিবেশ গড়ে তুলবে। বৃক্ষের ছায়া, নির্মল বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্যে মানুষ সুস্থ ও সুন্দর পরিবেশে বসবাস করতে পারবে। তাই সুন্দর দেশ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ ও বৃক্ষের যত্ন নেওয়া উচিত।’
অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমেদ বলেন, ‘একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমরা শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও কল্যাণের দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছি। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বনাঞ্চলের ঘাটতি পূরণের লক্ষ্যে ব্যাপকভাবে বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগের মধ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি অন্যতম। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে আজকের এই কর্মসূচি পালন করা হলো।’
তিনি আরও বলেন, ‘রোভার স্কাউটরা বরাবরই বিভিন্ন সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে অংশগ্রহণ করে আসছে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিও তাদের সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত।’

তিতুমীর কলেজে ‘মেমোরি লেন’ আর্ট প্রদর্শনী শুরু

-CznNewsLab-f18c4d.jpg)