শিরোনাম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদনের সময় বাড়লো

তিতুমীর কলেজ সংবাদদাতা
তিতুমীর কলেজ সংবাদদাতা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদনের সময় বাড়লো
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও সরকারি সাত কলেজের লোগো

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শাহিদুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে অনলাইনে প্রাথমিক আবেদন করার শেষ সময় আগামী ২৫ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া প্রাথমিক আবেদন ফি পরিশোধের শেষ সময় ২৮ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আবেদনের জন্য যোগ্যতা নিয়ে আরও বলা হয়, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা/এ লেভেল/বিজনেস ম্যানেজমেন্ট-এ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ অথবা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, শুধু তারাই আবেদন করতে পারবে। যে সব শিক্ষার্থী ব্যবসায় শিক্ষায় এবং বিজনেস ম্যানেজমেন্টে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উভয় মিলে ন্যূনতম জিপিএ ৬.৫০ পেয়েছে, কেবল তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবে।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.dcuadmission.org⁠ এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তি নির্দেশিকার অন্যান্য শর্ত ও বিধান অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকেবির আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জুলাই বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত, ফলাফল প্রকাশ ২০ জুলাই, বিষয় বরাদ্দ ২২ জুলাই থেকে ৬ আগস্ট, ভর্তির সময়সীমা ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত ও ক্লাস শুরু হবে ৬ সেপ্টেম্বর।

উল্লেখ্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সরকারি সাতটি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

/এমআর/