ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৬ শিক্ষার্থী আহত

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের ছেলে সাদমান সাকিবের অনিয়ন্ত্রিত প্রাইভেট কারের চাপায় মার্কেটিং বিভাগের অন্তত ৬ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
সাদমান সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এর ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।
আহত শিক্ষার্থীরা হলেন- জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাসফিয়া তাবাসসুম এবং সিদরাতুল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে প্রথমবারের মতো গাড়ি চালানো শিখতে বাবার গাড়ি নিয়ে ক্যাম্পাসে বের হন সাদমান সাকিব। গাড়ি চালিয়ে প্রদক্ষিণ করার একপর্যায়ে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এলে নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় রাস্তায় চলাচলরত মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ সেশনের একদল শিক্ষার্থীর ওপর গাড়ি তুলে দিলে ৬ জন শিক্ষার্থী আহত হন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে থাকা দুজনকে মারধর করেন এবং গাড়িটি ভাঙচুর করেন
এদিকে, সহপাঠীদের ওপর গাড়ি তুলে দিয়ে আহত করার খবর ছড়িয়ে পড়লে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযুক্ত সাদমান সাকিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন বলেন, দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গাড়ি চালানোর সময় চালকের ড্রাইভিং লাইসেন্স ছিলো না। তিনি এখনো প্রক্টর কার্যালয়ে রয়েছেন। এ ধরনের ঘটনায় আইন অনুযায়ী যে শাস্তি হয়, তা নিশ্চিত করা হবে।

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সংঘর্ষ, দ্বন্দ্বের নেপথ্যে কী