বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সালাহউদ্দিন আহমেদ বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন।

মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

তিনি জানান, তার বাবার নামাজে জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি সবার কাছে তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

সালাহউদ্দিন আহমেদ রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

/এফআর/