জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে ২ নারীর মৃত্যু

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় একটি পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, দুপুর ৩টার দিকে চার নারী ওই পুকুরে গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও অন্য দুজন পানিতে ডুবে যান।
পরে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে তাদের উদ্ধার করেন। তবে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতরা হলেন আতিকুর রহমানের মেয়ে রাবেয়া এবং শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া।
ঘটনার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দলটি মরদেহ উদ্ধারে সহযোগিতা করে।
তিনি বলেন, ‘আজই আমরা পুকুরটিতে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে একটি নোটিশ দিয়েছি।’