শিরোনাম

দীর্ঘ লড়াই শেষে হার মানলেন ঢাবি শিক্ষার্থী শুভ

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
দীর্ঘ লড়াই শেষে হার মানলেন ঢাবি শিক্ষার্থী শুভ
হাবিবুর রহমান শুভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান শুভ মারা গেছেন। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগে রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় জাতীয় কিডনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীণ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাই না ফেরার দেশে পাড়ি জমান মেধাবী এই শিক্ষার্থী।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কোর্স কো-অরডিনেটর ড. মো. আতাউর রহমান মিয়াজি বলেন, ‘ছেলেটার অসুস্থতার সময় আমরা তাকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছিলাম। ওর মৃত্যুর তথ্যটি তাদের ব্যাচের ক্লাস প্রতিনিধির কাছে জানতে পেরেছি।’

এদিকে শুভর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও বন্ধুদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকে স্মরণ করে আবেগঘন নানা পোস্ট দেন তার সহপাঠী ও বন্ধুরা।

/এফআর/