পহেলা বৈশাখে জবিতে বর্ণাঢ্য শোভাযাত্রা
জবি প্রতিনিধি

পহেলা বৈশাখে জবিতে বর্ণাঢ্য শোভাযাত্রা
জবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৫: ৩৭

জবিতে পহেলা বৈশাখের শোভাযাত্রা। ছবি: সিটিজেন জার্নাল
বাংলা নববর্ষ–১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে সেটি রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়েছে।
শোভাযাত্রায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ক্রিয়াশীল ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এদিকে, বাংলা নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে, বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

পহেলা বৈশাখের শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক আয়োজনে যোগ দেন। সেখানে সংগীত বিভাগের পরিবেশনায় গান এবং নাট্যকলা বিভাগের পরিবেশনায় নাটক মঞ্চস্থ হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।
এছাড়া আয়োজিত বৈশাখী মেলার বিভিন্ন স্টলও পরিদর্শন করেন অতিথি ও অংশগ্রহণকারীরা।
এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি ‘টিম জগন্নাথ’ স্লোগান নির্ধারণ করেছি, যার লক্ষ্য সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া এবং জাতি গঠনে অবদান রাখা। অতীতের অনৈক্য কাটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ এবং দেশে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

/এফআর/