দ্রুত পরীক্ষা নেওয়াসহ ৭ দফা দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের

ঢাকা কলেজ সংবাদদাতা

ঢাকার সরকারি সাত কলেজের দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা, সেশনজট, ফল প্রকাশে বিলম্ব ও শিক্ষক সংকট নিরসনে সাত দফা দাবি জানিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) শিক্ষার্থীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমানকে স্বাগত জানান। একই সঙ্গে দীর্ঘদিনের সংকট নিরসনে নতুন প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষার্থীরা।
তারা বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে থেকে সাত দফা দাবি তোলে ধরা হয়। সেগুলো হলো–
১. সেশনজট নিরসন: ২০২১-২২ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে। পাশাপাশি পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।
২. ফি কমানো: সেশন ফি ও পরীক্ষার ফরম পূরণের ফি শিক্ষার্থীদের জন্য যৌক্তিক পর্যায়ে কমাতে হবে।
৩. পূর্ণাঙ্গ প্রশাসন ও অ্যাকাডেমিক কাঠামো: দ্রুত অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট গঠন করে পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সময়োপযোগী ও আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে।
৪. অ্যাকাডেমিক অবকাঠামোর উন্নয়ন: প্রতিটি ক্যাম্পাসে মানসম্মত পাঠদানের পরিবেশ, সমৃদ্ধ গ্রন্থাগার ও গবেষণার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার ও নির্মাণকাজ সম্পন্ন করতে হবে।
৫. স্থায়ী প্রশাসনিক ভবন ও টিএসসি: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য স্থায়ী প্রশাসনিক ভবন ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) নির্মাণ করতে হবে।
৬. আবাসন সংকট নিরসন: শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে প্রতিটি ক্যাম্পাসে প্রয়োজন অনুযায়ী নতুন আবাসিক হল নির্মাণ করতে হবে।
৭. পরিবহন সংকট নিরসন: শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রতিটি ক্যাম্পাসে পর্যাপ্তসংখ্যক বিশ্ববিদ্যালয় পরিবহন বরাদ্দ নিশ্চিত করতে হবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ৬ দফা দাবি