সহাবস্থানের ক্যাম্পাস গড়ার আহ্বান কুবি ছাত্রদল আহ্বায়কের

কুবি সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) সব মতাদর্শের অনুসারীদের নিয়ে একটি সুন্দর ও সহাবস্থানের ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ। বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী আমলে ক্যাম্পাসগুলোতে একদলীয় রাজনীতি চালু করা হয়েছিল। ৫ আগস্ট-পরবর্তী সময়ে যে প্রশাসন এসেছে, তারাও একই পথে হেঁটেছে। তারাও ক্যাম্পাসে একদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে একটি গোষ্ঠী নারী শিক্ষার্থীদের স্লাট শেমিং ও বুলিং করে দমিয়ে রাখার চেষ্টা করেছে। জুলাই আন্দোলনে যেসব বোন আমাদের ঢাল হিসেবে সামনে এসেছিলেন, তাদেরও বিভিন্নভাবে বুলিং করে দমিয়ে রাখা হয়েছিল।’
ছাত্রদলের এই নেতা বলেন, ‘আমরাও চাইলে তা করতে পারি এবং আমাদের সেই সামর্থ্য আছে। কিন্তু আমরা তা করবো না। আমরা একটি সুন্দর ও সহাবস্থানের ক্যাম্পাস চাই। যেখানে সব মতের অনুসারীরা থাকবে এবং নারী শিক্ষার্থীরা অবাধে তাদের মত প্রকাশ করতে পারবে। তবে আমাদের কঠোর হতে বাধ্য করবেন না।’

কুবিতে জুলাই শহীদ আব্দুল কাইয়্যুমকে মরণোত্তর সম্মাননা