রুয়েটে ছাত্রীদের জন্য বৈদ্যুতিক গাড়ি চালু

সিটিজেন ডেস্ক

ছাত্রীদের যাতায়াত সহজ করতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক গাড়ি চালু করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে উপাচার্য এস এম আব্দুর রাজ্জাক এর উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে একটি গবেষণা প্রকল্পের আওতায় গাড়িটি তৈরি করা হয়েছে। প্রকল্পটির নেতৃত্ব দেন বিভাগের অধ্যাপক শাহজাদা মাহমুদুল হাসান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে ক্যাম্পাসে ডিজেলচালিত বাসের ট্রিপ কমিয়ে দেওয়া হলে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি তৈরি হয়। এ পরিস্থিতিতে কম খরচে পরিচালনাযোগ্য ও জ্বালানি সাশ্রয়ী একটি পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গাড়িটি তৈরি করতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা ব্যয় হয়েছে। রুয়েটের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এ যানটি তুলনামূলকভাবে সাশ্রয়ী।
প্রাথমিকভাবে সেবাটি শুধু ছাত্রীদের জন্য বিনা মূল্যে চালু করা হয়েছে। ১২ আসনের গাড়িটি ছাত্রীদের আবাসিক হল থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতি ২০ মিনিট পরপর চলাচল করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বাইরে থেকে গাড়ি কেনার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকেই এটি তৈরি করা হয়েছে। এতে যেমন গবেষণা কার্যক্রম উৎসাহিত হয়েছে, তেমনি শিক্ষার্থীরা বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
প্রকল্পের প্রধান শাহজাদা মাহমুদুল হাসান বলেন, এই উদ্যোগের মাধ্যমে আউটকাম বেসড এডুকেশনের (ওবিই) লক্ষ্য পূরণের পাশাপাশি বাস্তব সমস্যার একটি টেকসই সমাধান দেওয়া সম্ভব হয়েছে। রুট পারমিট পাওয়া গেলে ভবিষ্যতে এটি ক্যাম্পাসের বাইরেও চালানো যেতে পারে।