ফুটবল উন্মাদনায় মেতেছে গণ বিশ্ববিদ্যালয়

গবি সংবাদদাতা

চার বছর পর আবারও এসেছে বিশ্ব ফুটবলের মহোৎসব ফিফা ওয়ার্ল্ড কাপ। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে বইছে আনন্দ, উত্তেজনা আর আবেগের ঝড়। সেই বৈশ্বিক উন্মাদনার রঙ লেগেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। সবুজের বুকে লাল-নীল-সাদা নানা রঙের পতাকার সঙ্গে প্রিয় দলের জার্সির ছোঁয়া আর সমর্থকদের উচ্ছ্বসিত স্লোগানে ক্যাম্পাস যেন রূপ নিয়েছে এক ক্ষুদ্র বিশ্বকাপ মঞ্চে।
বিশ্বকাপ উপলক্ষে রবিবার (১৪ জুন) গণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ফেস্টিভ্যাল-২০২৬’। আয়োজকরা জানান, এই আয়োজন কেবল একটি উৎসব নয়, এটি শিক্ষার্থীদের আবেগ, ভালোবাসা ও সম্প্রীতির এক মিলনমেলা।
ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে ক্যাম্পাসের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমের অনন্য আবেদন। নানা দেশের পতাকা, বর্ণিল সাজসজ্জা, ব্যানার-ফেস্টুনের ছোঁয়ায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পেয়েছে এক নতুন রূপ।
প্রিয় দলকে ঘিরে শিক্ষার্থীদের উন্মাদনাও চোখে পড়ার মতো। আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি কিংবা ফ্রান্সের সমর্থকেরা নিজেদের দলকে ভালোবাসার রঙে রাঙিয়ে তুলেছেন ক্যাম্পাসের পরিবেশ। কোথাও চলছে দলীয় আলোচনা, কোথাও বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে তর্ক-বিতর্ক, আবার কোথাও প্রিয় খেলোয়াড়দের স্মরণীয় মুহূর্ত নিয়ে গল্পের আসর।
ফুটবল নিয়ে ড্রিবলিং, পেনাল্টি কিক, জার্সি প্রদর্শনী ও বিভিন্ন আনন্দঘন আয়োজন উৎসবে যুক্ত করেছে নতুন মাত্রা।
আয়োজকরা বলেন, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা সীমাবদ্ধ শুধুই সমর্থনের জায়গায়; বন্ধুত্ব, সহমর্মিতা ও ক্রীড়াসুলভ মনোভাবই এখানে সবচেয়ে বড় পরিচয়।
ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করেন বলেন, ফুটবল কেবল ৯০ মিনিটের একটি খেলা নয়; বরং এটি আবেগের ভাষা, যা ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন মতের মানুষকে এক সুতোয় গেঁথে দেয়। সেই চিরন্তন বার্তাকেই ধারণ করে গণ বিশ্ববিদ্যালয়ের ‘ফিফা ওয়ার্ড কাপ ফেস্টিভ্যাল- ২০২৬’ হয়ে উঠেছে প্রাণের এক উৎসব, যেখানে গোলের উল্লাসের চেয়েও বড় হয়ে উঠেছে সৌহার্দ্য, সম্প্রীতি ও একসঙ্গে আনন্দ ভাগাভাগির অনুভূতি।

রাজধানীর পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছে গবির ১৮ শিক্ষার্থী