শিরোনাম

কুয়েটে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

খুলনা সংবাদদাতা
কুয়েটে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একটি পুকুরে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে সায়েম ফেরদৌস নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হলের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম।

সায়েম ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পাবনায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার বিকালে সহপাঠীদের সঙ্গে ওই পুকুরে সাঁতার কাটতে নামেন সায়েম। একপর্যায়ে পানিতে ডুবে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ২০–৩০ মিনিট পর তার মৃতদেহ উদ্ধার হয়।

প্রত্যক্ষদর্শীদের জানায়, বিকাল ৫ টা ৫ মিনিটের দিকে ডুবুরি দল পুকুর থেকে সায়েমের মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারের পর মরদেহ ব্যাগে করে নিয়ে যায় ডুবুরি দল। বর্তমানে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এফআর/