বিষপানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রায়ের বাজারে বিষপানে সৌরভ হালদার (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বজনরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৌরভ হালদার বেসরকারি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবার নাম অমল হালদার। তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার ভিমরুল গ্রামে।
ঢামেক হাসপাতালে সৌরভের বোন সনজিদা হালদার জানান, তারা রায়ের বাজার এলাকার একটি ভাড়া বাসা বসবাস করেন। বিকেলে বাসায় সবার অগোচরে বিষাক্ত কোনো তরল পদার্থ পান করে সৌরভ। পরবর্তীতে দেখতে পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সৌরভকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কী কারণে সৌরভ এই ঘটনা ঘটিয়েছে সেটি কারও জানা নেই। তবে প্রেমসংক্রান্ত কোনো কারণে হতে পারে ধারণা তাদের।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।