রাজনৈতিক আদর্শের রচয়িতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজনৈতিক আদর্শের রচয়িতা হিসেবে আখ্যায়িত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। তিনি বলেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক ছিলেন, তা নয়। তিনি কোনো দলের বা শুধু বিএনপির সম্পদ নন, তিনি ১৯৭১ সালে সার্বভৌমত্ব রক্ষার ইতিহাস রচনা করে গিয়েছিলেন। তাই জিয়াউর রহমানকে মনে রাখতে হবে ২০ কোটি মানুষের।
শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টায় জাবি শাখা ছাত্রদলের আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: স্মৃতি, শ্রদ্ধা ও প্রত্যয়ের সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে জাবি উপাচার্য ড. কামরুল আহসান বলেন, এ আন্দোলন নিয়ে আয়োজিত যেকোনো অনুষ্ঠানে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। আমার উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ২২ মাসের অভিজ্ঞতার সঙ্গে জুলাইয়ের ঘটনাবলি নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। জুলাই আন্দোলনে ছাত্র-জনতা এবং সর্বস্তরের মানুষের আত্মত্যাগ দেশের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পেছনে কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। দেশের ছাত্র, শিক্ষক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণই ছিল আন্দোলনের প্রকৃত শক্তি।
তিনি আরও বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশে ছাত্রদল সহাবস্থান, গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী ছাত্ররাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে। হল দখল, গেস্টরুম সংস্কৃতি, সহিংসতা কিংবা সন্ত্রাসনির্ভর রাজনীতিকে ছাত্রদল সমর্থন করে না বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে সামনে রেখে গণরুম, গেস্টরুম, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং নারী নির্যাতনমুক্ত একটি নিরাপদ ও মানবিক ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্রদল কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা প্রমুখ।

জাবি প্রশাসনের ‘বিশেষ সুবিধা’র বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান জাকসু নেতাদের