শিরোনাম

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুবিতে ‘কফিন মিছিল’‎

কুবি সংবাদদাতা
কুবি সংবাদদাতা
জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুবিতে ‘কফিন মিছিল’‎
জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুবিতে ‘কফিন মিছিল’‎। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রধান ফটক থেকে গোল চত্বর পর্যন্ত এ মিছিল হয়।

‎এ সময় তাদের ‘জুলাইয়ের শহীদদের লাল সালাম’, ‘শহীদ আবু সাঈদকে লাল সালাম’; ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’; ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

‎কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক কুবির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভুঁইয়া বলেন, ‘গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। প্রায় ১ হাজার ৪০০ জন শহীদ এবং ৩৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই এখনো কষ্ট ভোগ করছে। এছাড়া খুনি হাসিনা, ডিজিএফআই, এনএসআই এবং সংশ্লিষ্ট সব ব্যক্তিকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য বর্তমান সরকারের আহ্বান রইলো। একই সঙ্গে আওয়ামীলীগকে দলীয় বিচারের আওতায় আনার দাবি জানাই।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট দল বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশ আবারও রক্তাক্ত হতে পারে।’

/এফআর/