জাবিতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মহফিল

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাখা ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। দেশের বিভিন্ন সংকট ও দুর্যোগের সময়ও তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, এই আয়োজনের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন এবং উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। মহান আল্লাহ আমাদের সবাইকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন এবং আমাদের এই দোয়া কবুল করুন।
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহম্মদ বাবর বলেন, ‘আমরা মহান আল্লাহর দরবারে সমবেত হয়েছি, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে। তিনি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘদিন সংগ্রাম করেছেন। আমরা তার রুহের মাগফিরাতের পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্যও দোয়া করবো।’
দোয়া ও মিলাদ মাহফিলে জাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামছুল আলম সেলিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য, ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জাবির ১৩ হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে ধর্মীয় পাঠাগার চালু