শ্রেণিকক্ষে অসামাজিক কর্মকাণ্ড, জবির ২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৯ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে সমাজকর্ম বিভাগের একটি ক্লাসরুমে দুই শিক্ষার্থীকে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় দেখা যায়। পরবর্তীতে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এ ধরনের আচরণ দেশের প্রচলিত আইন, সংস্কৃতি, নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলার পরিপন্থী। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ বলেন, দুই বিভাগের দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পরিহিত অবস্থায় একটি রিলস ভিডিও তৈরি করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখা যায়, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণেই প্রশাসন তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে।

৪ রুটে নতুন বাস পাচ্ছেন জবি শিক্ষার্থীরা