জুলাই জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদকে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬-এর ধারা ১২(২) অনুযায়ী এহসান মাহমুদকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ মেয়াদ কার্যকর হবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, এহসান মাহমুদকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। জনস্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে।

/এসবি/