শিরোনাম

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রথম প্রেস সচিব উম্মে মারুফা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রথম প্রেস সচিব উম্মে মারুফা
সাংবাদিক উম্মে মারুফা

ভারতের কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক উম্মে মারুফা। সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, উম্মে মারুফাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী ০১ (এক) বছর মেয়াদে তার এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

জনস্বার্থে জারি করা এই নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিনামা দ্বারা নির্ধারিত হবে বলেও ওই আদেশে উল্লেখ করা হয়।

উম্মে মারুফা বর্তমানে বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর-এ কর্মরত আছেন। এর আগে তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করতেন।

প্রসঙ্গত, গত ২২ জুলাই কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব মো. তারিকুল ইসলাম ভুঁইয়া ওরফে তারিক চয়ন পদত্যাগ করেন।

/এফআর/