শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
এর আগে, গত ২ সেপ্টেম্বর অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির সভাপতি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সাংবিধানিক নিয়ম অনুযায়ী, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী ৫ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া– যেটি আগে আসবে, সেই সময় পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন।

পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া