বৃষ্টিপাতের মধ্যেও বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা

সিটিজেন ডেস্ক

টানা বৃষ্টিপাতের মধ্যেও রাজধানীর বায়ুদূষণ কমেনি, বরং আরও বেড়েছে। রবিবার (৩ মে) সকাল ৯টায় আইকিউএয়ার সূচক অনুযায়ী, বিশ্বের ১২৪ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে ঢাকা।
সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ অবস্থায় বাইরে বের হলে মাস্ক ব্যবহার এবং ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।
এদিন ঢাকার যেসব এলাকায় দূষণ বেশি ছিল, তার মধ্যে রয়েছে– বেচারাম দেউড়ি (১৯৬), ধানমন্ডি (১৭৭), মাদানী এভিনিউ এলাকা (১৬৪), দক্ষিণ পল্লবী (১৬০), উত্তর বাড্ডার আব্দুল্লাহবাগ (১৫৪), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (১৫৩), গুলশান লেক পার্ক (১৪২), বারিধারা লেক সাইড (১৩৮), পেয়ারাবাগ রেললাইন এলাকা (১৩১) ও খিলগাঁওয়ের গোড়ান (১১৭)।
বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৪৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৩৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের কলকাতা। এই দুই শহরের বায়ুমানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

ঈদের ছুটিতে ঢাকার বায়ুমানে উন্নতি