পহেলা বৈশাখে বৃষ্টির শঙ্কা

পহেলা বৈশাখে বৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক

দোরগোড়ায় বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখ।বাংলা নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে আনন্দের এই আবহে কিছুটা দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে আবহাওয়ার পূর্বাভাস। মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে রমনার বটমূলের ঐতিহ্যবাহী অনুষ্ঠান— পহেলা বৈশাখের এসব আয়োজনে বাগড়া দিতে পারে বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৩ এপ্রিল) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখের দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার (১৬ এপ্রিল) দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলেও (রাজশাহী, রংপুর, খুলনা) বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।