আইন ও নীতিমালার ছয়টি শর্ত লঙ্ঘনের দায়ে ‘খোয়াই এয়ার ট্রাভেলস’ (হজ লাইসেন্স নম্বর-০৮৯০) নামক একটি বেসরকারি এজেন্সির সব কার্যক্রম আগামী দুই বছরের জন্য স্থগিত করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একইসঙ্গে এজেন্সির ইউজার আইডিও বন্ধ করে দেওয়া হয়েছে।
হজ পালনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগমুহূর্তে বাচ্চু মিয়া (৬২) নামের এক হজযাত্রীর মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো এবং দাফন-কাফনের দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।