আইন লঙ্ঘন করায় হজ এজেন্সির কার্যক্রম স্থগিত
বিশেষ প্রতিনিধি

প্রকাশ : ১৭ মে ২০২৬, ২০: ৫৪

আইন ও নীতিমালার ছয়টি শর্ত লঙ্ঘনের দায়ে ‘খোয়াই এয়ার ট্রাভেলস’ (হজ লাইসেন্স নম্বর-০৮৯০) নামক একটি বেসরকারি এজেন্সির সব কার্যক্রম আগামী দুই বছরের জন্য স্থগিত করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একইসঙ্গে এজেন্সির ইউজার আইডিও বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ রবিবার (১৭ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, হজযাত্রীদের সেবা প্রদানে অবহেলা, দায়িত্বহীনতা এবং সরকারি নির্দেশনা অমান্য করা, মক্কা-মদিনায় নির্ধারিত সময়ে হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া না করা এবং সঠিক সময়ে ভিসা সম্পন্ন করতে ব্যর্থ হওয়া, সৌদি সরকারের নির্ধারিত সময়ে ‘নুসুক মাসার’ সিস্টেমে হজযাত্রীদের ডাটা এন্ট্রি না করা, সময়মতো পরিবহন চুক্তি সম্পন্ন না করা, হজযাত্রীর অনুমতি ছাড়া অন্য ব্যক্তিকে প্রতিস্থাপন করা এবং ভিসা হওয়ার পরও দুজন হজযাত্রীর নিবন্ধন বাতিল করা—এসব কারণে ওই এজেন্সির কার্যক্রম স্থগিত করা হয়েছে। একইসঙ্গে এদের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
ধর্ম মন্ত্রণালয় জানায়, এই ধরণের অনিয়ম ও শর্ত লঙ্ঘন করায় খোয়াই এয়ার ট্রাভেলস এজেন্সি ২০২১ সালের ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন’ এর স্পষ্ট লঙ্ঘন করেছে। ওই আইনের ধারা ১৩ এর ২(ঘ) অনুযায়ী আগামী দুই বছর অর্থাৎ ২০২৭ ও ২০২৮ হজ মৌসুমের জন্য এই এজেন্সির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হজ অনুবিভাগ) মঞ্জুরুল হক সিটিজেন জার্নালকে বলেন, অনিয়মের বিষয়টি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এর নজরে আনা হয়। তিনি ওই এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে অন্য এজেন্সি এই ধরণের আচরণ করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমআর/