শিরোনাম

ক্যাম্পেই হজযাত্রীর মৃত্যু, দাফনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
ক্যাম্পেই হজযাত্রীর মৃত্যু, দাফনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
মৃত বাচ্চু মিয়ার হজ আইডি কার্ড। ছবি: সংগৃহীত

হজ পালনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগমুহূর্তে বাচ্চু মিয়া (৬২) নামের এক হজযাত্রীর মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো এবং দাফন-কাফনের দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা হজ অফিস সূত্রে জানা যায়, সস্ত্রীক হজ পালনের উদ্দেশ্যে সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার বাচ্চু মিয়া অন্যান্য সহযাত্রীদের সঙ্গে হজক্যাম্পে আসেন। গাড়ি থেকে নামার সময় তিনি অসুস্থতা অনুভব করলে স্বেচ্ছাসেবকরা তাকে সহায়তা করে হজ অফিসের মেডিকেল ক্যাম্পে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে মরদেহ একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুনদিয়া গ্রামে পাঠানো হয়। মরদেহের সঙ্গে তার স্ত্রী ছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, হজ এজেন্সির প্রতিনিধি এবং কয়েকজন স্বেচ্ছাসেবক ছিলেন।

সহযাত্রীদের ভাষ্য অনুযায়ী, হজক্যাম্পে আসার পথে গাড়িতেই বাচ্চু মিয়া অসুস্থতা অনুভব করেন।

/এসএ/