বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বাংলাদেশ নারী-পুরুষ উভয়কে নিয়েই গঠিত। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলন– সব ক্ষেত্রেই নারীরা সমান ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও নারীর সম্মান ও অধিকার রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ থাকবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছন, ‘ইতিহাস বিকৃত করার চেষ্টা হলেও সত্য ইতিহাস কখনো চাপা থাকে না। যাকে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছিল, আজ সেই বেগম খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীক।’