প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সাবেক সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আশরাফুল মামুনের (৪০) বিরুদ্ধে অফিসের মালামাল, গ্যাস সিলিন্ডার ও ট্রাঙ্ক চুরির অভিযোগে ধানমন্ডি মডেল থানায় মামলা করা হয়েছে। মামলার পর আশরাফুল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।