বহুতল ভবনে লিফট যখন ওপরের দিকে উঠতে শুরু করে, ঠিক সেই মুহূর্তে পায়ের তলায় কেমন যেন একটা চাপ লাগে। মনে হয় যেন মুহূর্তের জন্য ওজন হঠাৎ বেড়ে গেলো। আবার লিফট যখন ওপরের তলায় গিয়ে থামার জন্য গতি কমিয়ে আনে, তখন শরীরটা হঠাৎ কেমন যেন হালকা মনে হয়।
আধুনিক নগর জীবনের অপরিহার্য অথচ উপেক্ষিত অনুষঙ্গ লিফটের বিশ্ববাজারে এক ঐতিহাসিক পটপরিবর্তন ঘটতে যাচ্ছে। এই শিল্পের দুই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ফিনল্যান্ডের ‘কোনে’ এবং জার্মানির ‘টিকেই’ নিজেদের মধ্যে মেগা একীভূতকরণ চুক্তির ঘোষণা দিয়েছে।