
রংপুরে হাঁড়িভাঙা আমের পর আশা জাগাচ্ছে হাঁড়িয়া প্রজাতির লিচু। তবে এই লিচু দিনাজপুরের লিচুর মতো সুস্বাদু নয়। বর্তমানে রংপুরে বেশ কয়েক প্রজাতির লিচুর আবাদ হচ্ছে।

আওতাপাড়া হাট। এটি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় লিচুর হাট। এই হাট প্রতিদিন ভোরে শুরু হয়। বেচাকেনা চলে সকাল ১০টা পর্যন্ত। হাটটি অবস্থিত পাবনার ঈশ্বরদী উপজেলায়। প্রতিদিন ভোরে এলাকার চাষিরা এই হাটে লিচু নিয়ে আসেন।