রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে গত ১৬ বছরে ভয়াবহ আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ, কর ও ভ্যাট ফাঁকি ও জবাবদিহিহীন ব্যয়ের তথ্য উঠে এসেছে।
আশ্চর্যের ব্যাপার এমন এক, দুই বা তিনজন নন। ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৪টি শিফটের মোট ৬৬২ জন শিক্ষকের নিয়োগই অবৈধ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।