
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি হাসপাতাল থেকে ৩ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের বাবার চিকিৎসা চলছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শিশুদের বিষ খাওয়ানোর পর বাবা নিজেও বিষপান করেন।

গাইবান্ধার সাদুল্লাপুরে পরিবারের অসম্মতিতে অভিমানে একসঙ্গে বিষপান করেছেন প্রেমিক যুগল। এতে প্রেমিকা মীম আকতার (১৯) মারা গেছেন এবং প্রেমিক মোরসালীন হাসান পরশ (২৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন।