মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে ৩টি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার ও বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
বিএফএসএ গত এক বছরে বিভিন্ন খাদ্যদ্রব্যের এক হাজার ৭১৩টি নমুনা পরীক্ষা করে ৩৩ দশমিক ৩ শতাংশে ভেজাল পেয়েছে । এমন বাস্তবতায় আজ ২ ফেব্রুয়ারি দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি।